খেলাধুলা

খেলাধুলার সংবাদ পেতে নিচের লেখাগুলোতে ক্লিক করুন....

রকমারি খেলার খবর












cricket live score দেখুন





























































































































































    ইতিহাস গড়তে লক্ষ্য ২৩৭ রান
    ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপ জিততে পাকিস্তানের বিপক্ষে ২৩৭ রান করতে হবে বাংলাদেশকে।

    মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৬ রান করে পাকিস্তান।

    ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১৬ রানে সাজঘরের পথ ধরেন নাসির জামশেদ (৯)। পঞ্চম ওভারে মাশরাফি বিন মর্তুজার স্লোয়ার বুঝতে না পেরে কাভারে মাহমুদুল্লাহর হাতে সহজ ক্যাচ দেন জামশেদ।

    পরের ওভারেই আঘাত হানেন নাজমুল হোসেন। ইউনুস খানকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পাকিস্তানকে নিখুঁত লাইন-লেন্থে বল করে আরো অস্বস্তি¡ আরো বাড়ান মাশরাফি ও নাজমুল।

    দ্বাদশ ওভারে নাজমুলের বদলে বল করতে এসে আরো হিসেবী আব্দুর রাজ্জাক। ৭ ওভারের প্রথম স্পেলে ৩টি মেডেন নিয়ে মোটে ১১ রান দিয়ে তুলে নেন উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজের (৪০) উইকেট।

    এর আগেই অবশ্য নাসির হোসেনের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে বিদায় নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। পয়েন্টের দিকে বল ঢেলে দিয়ে একটি রান নিতে চেয়েছিলেন মিসবাহ, কিন্তু দ্বিধা-দ্বন্দ্বে ভুগে এক মুহূর্তের জন্য গতি কমিয়েছিলেন। সেটাই শেষ পর্যন্ত কাল হয় তার জন্য, সুযোগ কাজে লাগাতে ভুল করেন নি নাসির।

    ২২ তম ওভারে পাকিস্তানের স্কোর দাড়ায় ৭০/৪। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়ে সেখান থেকে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান উমর আকমল ও হাম্মাদ আজম। বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান।

    সাকিবের বল স্লগ সুইপ করতে গিয়ে তাকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন আজম (৩০)। পরের ওভারেই আকমলকে (৩০) ফেরান মাহমুদুল্লাহ। এর আগে ২৯তম ওভারের শেষ বল করার সময় অ্যাঙ্কেলে চোট পান নাজমুল হোসেন।

    ১৩৩ রানের মধ্যে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন শহিদ আফ্রিদি। ২৬ তম ওভারে পঞ্চম বোলার হিসেবে বল করতে এসে টানা বল করে যাওয়া সাকিবই ফেরান আফ্রিদিকে। ফুলটস বল এগিয়ে এসে মারতে গিয়ে মিডউইকেটে নাসিরের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি।

    এর পর সাঈদ আজমল (৪) ও উমর গুলের (৪) দ্রুত বিদায় দলের বিপদ বাড়ায় আরো। তবে দশম উইকেটে আইজাজ চিমার সঙ্গে সরফরাজ আহমেদের ৩০ রানে অবিচ্ছিন্ন জুটির সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে পাকিস্তান। এর মধ্যে শাহাদাত হোসেনের করা ৫০ তম ওভারে তারা নেন ১৯ রান।

    বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন রাজ্জাক, সাকিব ও মাশরাফি।

    সংক্ষিপ্ত স্কোর:

    পাকিস্তান: ওভারে (হাফিজ ৪০, জামশেদ ৯, ইউনুস ১, মিসবাহ ১৩, আকমল ৩০, আজম ৩০, আফ্রিদি ৩২, সরফরাজ ৪৬*, গুল ৪, আজমল ৪, চিমা ৯; রাজ্জাক ২/২৬, সাকিব ২/৩৯, মাশরাফি ২/৪৮, মাহমুদুল্লাহ ১/১৬, নাজমুল ১/৩৬)

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


    রুদ্ধশ্বাস ফাইনালে হার বাংলাদেশের
    ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে গেছে বাংলাদেশ।

    মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৬ রান করে পাকিস্তান। জবাবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অর্ধশতকের পরও ৯ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ।


    লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। এক প্রান্তে নাজিমউদ্দিন নিজেকে গুটিয়ে রাখলেও অন্য প্রান্তে স্বভাব সুলভ খেলছিলেন তামিম ইকবাল। ১৭ তম ওভারে এসে ৬৮ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

    শহীদ আফ্রিদির বল এক্সট্রা কাভারের উপর দিয়ে তুলে মারতে গিয়ে ইউনুস খানের হাতে ধরা পড়েন নাজিম (৫২ বলে ১৬ রান)। ঐ ওভারেই ৪৮ বলে অর্ধশতকে পৌঁছান তামিম। টুর্নামেন্টে এটি তার চতুর্থ অর্ধশতক। অর্ধশতক করে উদযাপনও করেছেন অর্থপূর্ণ ভাবে। আঙ্গুল গুনে জানান দিয়েছেন কতগুলো অর্ধশতক করলেন।
    নাজিমের বিদায়ের পর কোনো রান ৫ বল খেলে রানের খাতা খুলার আগেই তাকে অনুসরণ করে জহুরুল ইসলাম। ভালো অবস্থানে থেকে অস্বস্তি¡তে পড়ে যায় বাংলাদেশ।

    পরপর দুই উইকেট পড়ে যাওয়ায় সতর্ক হয়ে যান তামিমও। দেখে শুনেই খেলছিলেন তিনি, উমর গুলের একটি বল পুল করতে গিয়ে ইউনুসের হাতে ধরা পড়ার আগে তামিম করেন ৬০ রান। তার ৬৮ বলের ইনিংসে ৮টি চার।


    তামিমের বিদায়ের পর আরো স্বাগতিক ব্যাটসম্যান উপর প্রচণ্ড চাপ তৈরি করে পাকিস্তানের বোলাররা। এসময়ই ২৫ ও ২৬ তম ওভার দুটি টানা মেডেনও নেয় তারা। শুরু থেকেই নড়বড়ে ছিলেন নাসির হোসেন। আর চারা মেরে রানের খাতা খোলা সাকিব প্রথম থেকেই খেলেন আত্মবিশ্বাসী সব শট।

    চতুর্থ উইকেটে নাসির ও সাকিবের গড়া ৮৯ রানের জুটি ভাঙ্গেন গুল। পুল করতে গিয়ে মিসবাহ-উল-হকের হাতে ধরা পড়ে শেষ হয় নাসিরের ৬৩ বলে করা ২৮ রানের ইনিংসটি।

    অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা না পাওয়ায় অতিরিক্ত শট খেলতে গিয়ে দলীয় ১৭৯ রানে আইজাজ চিমার বলে বোল্ড হয়ে যান সাকিব (৬৮)। তার ৭২ বলের ইনিংসটি ৭টি চার ও একটি ছক্কায় সাজানো। এটি টুর্নামেন্টে তার তৃতীয় অর্ধশতক।


    এর পর অধিনায়ক মুশফিকুর রহিম (৭ বলে ১০ রান), মাশরাফি বিন মর্তুজা (৯ বলে ১৮ রান) দ্রুত রান তুলে সমীকরণ নিয়ে আসেন বাংলাদেশের পক্ষে। শেষ ৩ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৫ রান, আর শেষ ওভারে ৯।

    চিমার করা শেষ ওভারে ৭ রানের বেশি নেয়া সম্ভব হয়নি স্বাগতিকদের। ৪৬ রানে ৩ উইকেট নিয়ে
    চিমাই পাকিস্তানের সেরা বোলার।

    এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১৬ রানেই নাসির জামশেদকে (৯) হারায় তারা। ইনিংসের পঞ্চম ওভারে মাশরাফি বিন মর্তুজার ¯ে¬¬ায়ারে বিভ্রান্ত হয়ে কাভারে মাহমুদুল¬¬াহকে সহজ ক্যাচ দেন জামশেদ।

    পরের ওভারেই নাজমুল হোসেনের আঘাত। ইউনুস খানকে (১) এলবিডবি¬¬উর ফাঁদে ফেলেন তিনি। মাশরাফি ও নাজমুলের
    নিখুঁত লাইন-লেন্থের বোলিংয়ে পাকিস্তান তখন বেশ অস্বস্তিতে।

    দ্বাদশ ওভারে নাজমুলের বদলে বল করতে আসা আব্দুর রাজ্জাকের হিসেবী বোলিংয়ে অস্বস্তি বেড়ে যায় আরো। ৭ ওভারের প্রথম স্পেলে ৩টি মেডেনসহ মাত্র ১১ রানের বিনিময়ে উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজকে (৪০) ফেরান রাজ্জাক।
    এর আগেই অবশ্য নাসির হোসেনের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। পয়েন্টের দিকে বল ঠেলে একটি রান নিতে চেয়েছিলেন মিসবাহ। কিন্তু ইতস্তত করে পিচের মাঝপে গতি কমিয়ে দেন। সেটাই শেষ পর্যন্ত কাল হয় তার জন্য। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি নাসির।

    হাফিজের বিদায়ের সময় ২২তম ওভারে পাকিস্তানের স্কোর ছিলো ৭০/৪। এরপর ৫৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান উমর আকমল ও হাম্মাদ আজম। বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে ওঠা জুটিটা ভাঙ্গেন সাকিব আল হাসান।

    সাকিবকে ¯¬¬গ সুইপ করতে চেয়েছিলেন আজম (৩০)। কিন্তু ফিরতি ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। পরের ওভারেই আকমলকে (৩০) উইকেটরক্ষক মুশফিকের গ¬¬াভসবন্দী করেন মাহমুদুল¬¬াহ। এর আগে ২৯তম ওভারের শেষ বল করার সময় গোড়ালিতে চোট পান নাজমুল।

    ১৩৩ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা পাকিস্তানকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ আফ্রিদি। ২৬তম ওভারে পঞ্চম বোলার হিসেবে এসে একটানা বল করে যাওয়া সাকিব ফেরান আফ্রিদিকে।


    ফুলটস এগিয়ে এসে মারতে গিয়ে মিড উইকেটে নাসিরের দুর্দান্ত ক্যাচে পরিণত হন ওয়ানডেতে দ্রুততম শতকের মালিক। মাত্র ২২ বলে চারটি চার ও একটি ছক্কাসহ ৩২ রান করেন আফ্রিদি।

    এর পর সাঈদ আজমল (৪) ও উমর গুল (৪) দ্রুত বিদায় নিলে ২০৬/৯-এ পরিণত হয় পাকিস্তান। তবে শেষ ব্যাটসম্যান আইজাজ চিমার সঙ্গে সরফরাজ আহমেদের ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি ২৩৬ রানের সংগ্রহ এনে দেয় তাদের।

    এর মধ্যে শাহাদাত হোসেনের করা শেষ ওভারে ১৯ রান তুলে নেন সরফরাজ। ৪৬ রানে অপরাজিত সরফরাজই পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান।

    বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন রাজ্জাক, সাকিব ও মাশরাফি।


    সংক্ষিপ্ত স্কোর:

    পাকিস্তান: ৫০ ওভারে ২৩৬/৯ (হাফিজ ৪০, জামশেদ ৯, ইউনুস ১, মিসবাহ ১৩, আকমল ৩০, আজম ৩০, আফ্রিদি ৩২, সরফরাজ ৪৬*, গুল ৪, আজমল ৪, চিমা ৯; রাজ্জাক ২/২৬, সাকিব ২/৩৯, মাশরাফি ২/৪৮, মাহমুদুল¬¬াহ ১/১৪, নাজমুল ১/৩৬, শাহাদাত ০/৬৩)

    বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৪/৮ (তামিম ৬০, নাজিম ১৬, জহুরুল ০, নাসির ২৮, সাকিব ৬৮, মুশফিক ১০, মাহমুদুল¬াহ ১৭*, মাশরাফি ১৮, রাজ্জাক ৬, শাহাদাত ০*; চিমা ৩/৪৬, আজমল ২/৪০, গুল ২/৬৫, আফ্রিদি ১/২৮)


    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    মোট পৃষ্ঠাদর্শন

    Rewarding Ways

    |Free Automatic Backlinks High Pagerank Generator|

    Juta Nikkhep

    Ptc Income

    Page Rank Checker
    Web hosting
    Web hosting

    Check Page Rank of your Web site pages instantly:

    This page rank checking tool is powered by Page Rank Checker service

    Check Page Rank of your Web site pages instantly:

    Add This Google PageRank Checker To Your Website.Click Here

    meta tag

    Meta Tag Analyzer
    Check your meta tags! example: http://www.host.com. URL (optional) User Agent * (optional) Please enter the access code as displayed above. Access code
    Online Meta Tag Analyzer provide by SEOCentro & FreeDownloadFullCrack.Com