স্থানীয় পর্যায়ে
বিচিত্র এক
সত্য বিদ্যমান। অস্থায়ী
নিবাসীরা সংখ্যায়
স্থায়ী বাসিন্দাদের
চেয়ে বেশী
হলেও একটা
নিদৃষ্ট প্রশাসনিক
অঞ্চলে বসবাসকারী
ঐ নাগরিকেরা
রাজনৈতিক, সামাজিক
ও অর্থনৈতিক
প্রেক্ষিত ও
সম্ভাবনার সাথে
সংযুক্ততা বোধ
করে না
বা হতে
পারে না। ফলে
একটা এলাকার
সংখ্যাগরিষ্ঠ মানুষেরা
স্থানীয় পর্যায়ের
কোন ধরণের
উন্নয়ন তৎপরতার
সাথে সম্পর্কিত
নয়।
বেশীরভাগ মানুষই
তার বসবাসস্থানের
ওয়ার্ড, সংসদ-অঞ্চল সহ
নাগরিক সেবার
অন্যান্য অবকাঠামোর
সাথে পরিচিত
নয়।
স্থানীয় পর্যায়ে
স্থায়ী ও
অস্থায়ী উভয়
প্রকারের অধিবাসীদের
ক্ষমতায়ন ও
তথ্য আদান-প্রদানের অবাধ
সম্পৃক্ততা এবং
এই সম্মিলিত
জনগোষ্ঠীর স্থানীয়
পর্যায়ে ভুমিকা
রাখা ছাড়া
যেকোন ধরণের
উন্নয়ন কেবল
অসম্ভব নয়,
আকাশ কুসুম
কল্পনা। আধুনিক
তথ্য-প্রযুক্তির
ব্যবহার সহজলভ্য
হয়ে ওঠায়
স্থানীয় ওয়েব
মূলত স্থানীয়
অধিবাসীদের জন্য
শক্তিশালী একটা
কমিউনিটি তৈরীতে
সহযোগিতা করতে
পারে।
স্থানীয় ওয়েবে
থাকবে নাগরিক
সাংবাদিকতা, সোশ্যাল
নেটওয়ার্কের সুবিধাদি
সহ একটা
নিদিষ্ট অঞ্চলের
ইতিহাস, ভৌগলিক
পরিচিতি, সরকারী,
বেসরকারী সেবা
প্রতিষ্ঠান, স্থানীয়
সরকার প্রশাসন,
ভোটার-লিস্ট,
শিক্ষা প্রতিষ্ঠানের
পরিচিতি ও
শিক্ষা প্রতিষ্ঠানে
ভর্তি ও
ফলাফল, চিকিৎসা
সেবা অবকাঠামো,
মানচিত্র, ফটো-গ্যালারী, ব্যবসা-বাণিজ্য ও
স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান,
সংস্কৃতি ও
বিশেষ দর্শনীয়
স্থান, ইত্যাদির
তথ্য ও
উপাত্ত। স্থানীয়
অধিবাসীরা ফলে
তার অঞ্চলের
উন্নয়ন ও
প্রত্যাশার সাথে
সম্পৃক্ত হতে
উদ্বুদ্ধ হতে
পারে।
প্রাথমিক পর্যায়ে
বাংলাদেশের প্রত্যেকটা
জেলার জন্য
একটা পূর্ণাঙ্গ
স্থানীয় ওয়েব
চালু করলে খুব
ভালো
হয় ।
স্থানীয় পর্যায়ে
অন্যান্য ওয়েবের
সাথে কোলাবরেশন,
শেয়ারিং এর
ভিত্তিতে পরিচালিত
হবে স্থানীয়
ওয়েব। আপনারা
তথ্য দিয়ে
আমাদের সহযোগিতা
করতে পারেন।
জানাতে পারেন
মতামত এই
এড্রেসে –frndz.c.group@gmail.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন